হোম > বিশ্ব > এশিয়া

ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

আমার দেশ অনলাইন

ইসরাইলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত

ইসরাইলি পাসপোর্টধারীদের মালিদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর আগের আইনে গাজায় যুদ্ধ চলাকালীন ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় জানিয়েছে, বর্তমান বিলটিতে ইসরাইলি পাসপোর্টধারী যেকোনো ব্যক্তির প্রবেশের ওপর শর্তহীন নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে—পরিস্থিতি যেমনই হোক না কেন, এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে গাজা যুদ্ধ চলাকালীন ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ রাখার প্রস্তাব ছিল। তবে নতুন সংশোধনীতে কোনো শর্ত ছাড়াই এ নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলা হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত অভিবাসন আইন সংশোধনী দেশটির পার্লামেন্টে জমা দিয়েছে সরকার।

দেশটির প্রেসিডেন্ট মুইজ্জু বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের অবস্থান স্পষ্ট। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও দেশটি ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে।

তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে, তা আমরা মেনে নেই না; মালদ্বীপের জনগণ কোনো অবস্থাতেই এটি গ্রহণ করতে পারে না।’

এদিকে, ইসরাইলি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মালদ্বীপের আবাসন ও সম্পত্তি উন্নয়ন খাতে বিনিয়োগ এবং সম্পত্তি কেনা থেকে বিরত রাখতেও পৃথক একটি বিল পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে।

তবে দ্বৈত নাগরিকত্বধারী ইসরাইলিরা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, অন্য পাসপোর্টে প্রবেশের সুযোগ থাকতে পারে, তবে দেশটিতে সম্পত্তি কেনা বা বিনিয়োগের ক্ষেত্রে তাদের যাচাই করা হবে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরএ

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া

আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আজাদ জম্মু ও কাশ্মীরে ৩৮ দফা দাবিতে কেন বিক্ষোভ

স্ত্রীর জন্য দোয়া করে কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন অশ্রুসিক্ত মাহাথির

সামরিক নিয়ন্ত্রণের নতুন কাঠামো তৈরি করছে মিয়ানমার সরকার

অং সান সু চিকে কেন ‘রাজনৈতিক জিম্মি’ করে রেখেছেন মিন অং হ্লাইং

আধুনিক উন্নয়ন ও পরিবর্তনের পথে বাধা নয় ইসলাম: মাহাথির মোহাম্মদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ২০

স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না: আনোয়ার ইব্রাহিম