হোম > বিশ্ব > এশিয়া

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আমার দেশ অনলাইন

উত্তর কোরিয়ায় গত ৪ মার্চ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি: কেসিএনএ

ইরান যুদ্ধ ও দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) সরানোর পরিকল্পনার মধ্যেই জাপান সাগরে পরপর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।

উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে মিত্র দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ বছর আগে দেশটিতে থাড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি ওয়াশিংটন সিউলকে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হচ্ছে থাড।

গতকাল দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জুংআংকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং বলেছেন, যুক্তরাষ্ট্রের থাড সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে খুশি নয় সিউল।

জুনআংয়ে এই প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টা না যেতেই জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সূত্র: রয়টার্স

কীভাবে শূন্য থেকে সমৃদ্ধির শিখরে ছোট্ট সিঙ্গাপুর

মাহাথির নাকি আনোয়ার—মালয়েশিয়ার উন্নয়নে কে এগিয়ে

নতুন নকশার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে খুশি মালয়েশিয়ার নারীরা, মাতৃত্বকালীন ছুটির পরও মিলবে আর্থিক সহায়তা

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং

ভারত সীমান্ত ঘেঁষে এক দিনে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করল ভুটান

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় মৃত্যু ৩ হাজার ৫৬০

ভুটানে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি, ভারতে সতর্কতা