হোম > বিশ্ব > এশিয়া

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও

আমার দেশ অনলাইন

ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী হোমালিন এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে আশপাশের অঞ্চলসহ বাংলাদেশেও হালকা কম্পন অনুভূত হয়।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকুয়াক ট্র্যাক জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং প্রদেশের অন্তর্গত হোমালিন এলাকায়, ভূ-পৃষ্ঠের প্রায় ৬৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীর স্তরে হওয়ায় এর কম্পনশক্তি মৃদু ছিল। ফলে ভারত, মিয়ানমার বা বাংলাদেশ—কোনো দেশেই এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ভৌগোলিকভাবে বাংলাদেশ সরাসরি বড় কোনো টেকটোনিক ফল্ট লাইনের ওপর না থাকলেও মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে মাঝেমধ্যে এ ধরনের ভূমিকম্পন দেশে অনুভূত হয়।

এসআর

পারমাণবিক শক্তি ‘জ্যামিতিক হারে’ বাড়ানোর ঘোষণা কিম জং উনের

মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৪৬, আহত ৭০

মদ্যপ অবস্থায় ভিড়ের ওপর ট্রাক উঠিয়ে দিল চালক, নিহত ৬

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

নিরাপত্তা সম্মেলনে চীনকে পরোক্ষ কটাক্ষ জাপানের প্রতিরক্ষামন্ত্রীর

জাপান কি সত্যিই ‘নতুন সামরিকবাদ’ অনুসরণ করছে

পাঁচ বছরে ৩১ লাখ মানুষ হারাল জাপান

বাধ্য হয়ে সন্তান বিক্রি করছেন আফগান বাবারা

জাপানে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র

এভারেস্টে নতুন বিশ্ব রেকর্ড, একদিনেই জয় ২৭৪ পর্বতারোহীর