হোম > বিশ্ব > এশিয়া

নেপালে দুই দিন সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নেপালের সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশাসন বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ উদ্যোগ সুফল বয়ে আনতে পারে, তবে ব্যবস্থাপনায় ঘাটতি থাকলে জনদুর্ভোগও বাড়তে পারে।

দেশটির প্রশাসনিক আদালতের সাবেক চেয়ারম্যান ও প্রশাসনিক সংস্কার পরামর্শ কমিটির সমন্বয়ক কাশি রাজ দাহাল বলেন, যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুই দিনের ছুটি একটি ইতিবাচক পদক্ষেপ হবে। এতে জ্বালানি সাশ্রয় হবে। পাশাপাশি কর্মস্থলের কাছাকাছি বসবাসকারীরা কৃষিকাজে সময় দিতে পারবেন এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।

তবে তিনি সতর্ক করে বলেন, সাধারণ দপ্তর বন্ধ থাকলেও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে হবে। যেসব অফিসে সেবাগ্রহীতার চাপ বেশি, সেখানে দুই দিনের ছুটি কার্যকর নাও হতে পারে। অন্য ক্ষেত্রে পরিকল্পিতভাবে এটি বাস্তবায়ন করা যেতে পারে।

তিনি আরো বলেন, এই নিয়ম চালুর পর কর্মঘণ্টা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে। যদি কর্মচারীরা শুধু উপস্থিতি দেখানোর জন্য অফিসে আসেন এবং শুক্রবার দ্রুত চলে যান বা সোমবার দেরিতে আসেন, তাহলে এ সিদ্ধান্ত কোনো সুফল বয়ে আনবে না, বরং জটিলতা বাড়াবে।

সূত্র: আলজাজিরা।

পুরুষদের গ্যালারি পরিষ্কারের পাশাপাশি ঘরে কাজ করার আহ্বান জাপানি নারীদের

সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ করল জাপান

ইন্দোনেশিয়ায় আঘাত হানল ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকুমারী

আফগানিস্তানে নারীদের বিক্ষোভে গুলি, নিহত ২

কলোম্বোয় ২০১৯ সালের ইস্টার সানডে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তৎকালীন গোয়েন্দা প্রধান

বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির গল্প হিসেবে উঠে আসছে উত্তর কোরিয়া: প্রতিবেদন

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭