হোম > বিশ্ব > এশিয়া

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফের চালুর উদ্যোগ জাপানে

আমার দেশ অনলাইন

দীর্ঘ বিরতির পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করতে যাচ্ছে জাপান। আগামী সপ্তাহে কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রিঅ্যাক্টর চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রটির পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) কাশিওয়াজাকি-কারিওয়া প্ল্যান্ট প্রধান তাকেয়ুকি ইনাগাকি জানান, ‘আমরা ৯ ফেব্রুয়ারি রিঅ্যাক্টর চালুর পরিকল্পনা করছি।’

এর আগে একটি অ্যালার্ম-সংক্রান্ত ত্রুটির কারণে কেন্দ্রটি পুনরায় চালুর প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে ইনাগাকি বলেন, ত্রুটিটি অ্যালার্মের সেটিংসের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনায় কোনো প্রভাব পড়েনি।

গত মাসে নিইগাতা প্রদেশে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রে একটি রিঅ্যাক্টর পুনরায় চালুর কাজ শুরু করা হলেও মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়।

২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিনটি রিঅ্যাক্টর গলে যাওয়ার ঘটনায় জাপান দেশজুড়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়। সেই সময় থেকেই কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটি বন্ধ ছিল।

এসআর

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ