হোম > বিশ্ব > এশিয়া

উত্তর কোরিয়ায় ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত কিম জং-উন

আমার দেশ অনলাইন

উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং-উন। ১৫ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং মিত্র দলগুলো ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে।

তবে এই বিপুল জয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে বাকি ০.০৭ শতাংশ ভোট, যা ছিল সরকারি প্রার্থীদের বিরুদ্ধে দেওয়া ‘না’ ভোট।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী ছিল না। প্রতিটি আসনে ভোটারদের সামনে একজন অনুমোদিত প্রার্থীই ছিলেন, যাঁকে গ্রহণ বা প্রত্যাখ্যান করার সুযোগ দেওয়া হয়। ফলে এই ‘না’ ভোট কোনো প্রতিদ্বন্দ্বী দলের পক্ষে নয়, বরং সরকারি প্রার্থীদের বিরুদ্ধে অসন্তোষের প্রকাশ।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৫৭ সালের পর এই প্রথম দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নির্বাচনে ‘না’ ভোট পড়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছে। নির্বাচনে শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী ও সামরিক প্রতিনিধিসহ মোট ৬৮৭ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালে তাঁর বাবা কিম জং-ইল–এর মৃত্যুর পর ক্ষমতায় আসেন কিম জং-উন। পরে ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তাঁর ক্ষমতা আরও সুসংহত করা হয়। বর্তমানে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে সামরিক ও সরকারি সব প্রতিষ্ঠানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছেন।

এসআর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতেও ৪০ কিলোমিটার যানজট, কারণ কী

সিংগাইরে মদপানের পর মারামারি, হাসপাতালে যুবক নিহত

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যা

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

রবিনসন-আর্চারের তোপে বিধ্বস্ত পাকিস্তান, শক্ত অবস্থানে ইংল্যান্ড

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

বাংলাদেশ-চীন সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন