হোম > বিশ্ব > এশিয়া

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো আট সেনাসদস্য।

কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন জানিয়েছে, সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ড্রোনের মাধ্যমে সামরিক ক্যান্টনমেন্টের স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।

ঘটনার পরপরই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ শুরু করেন সেনাসদস্যরা। হামলায় আরো কয়েকজন সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ হামলার নিন্দা জানিয়েছে সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন। তাদের ভাষ্য, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।

এদিকে, বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ফেলতে পারে—এমন সহিংস ঘটনা প্রতিরোধে আগাম তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

এ ধরনের হামলার পরিকল্পনা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য জানাতে নাগরিকদের দেশটির সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু

আরএ

মুসলিম উম্মাহর পুনর্জাগরণে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

কীভাবে শূন্য থেকে সমৃদ্ধির শিখরে ছোট্ট সিঙ্গাপুর

মাহাথির নাকি আনোয়ার—মালয়েশিয়ার উন্নয়নে কে এগিয়ে

নতুন নকশার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে খুশি মালয়েশিয়ার নারীরা, মাতৃত্বকালীন ছুটির পরও মিলবে আর্থিক সহায়তা

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং

ভারত সীমান্ত ঘেঁষে এক দিনে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করল ভুটান

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার