হোম > বিশ্ব > এশিয়া

পাঁচ বছরে ৩১ লাখ মানুষ হারাল জাপান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

শঙ্কাজনক হারে কমতে শুরু করেছে জাপানের জনসংখ্যা। জাপানের সর্বশেষ আদমশুমারির তথ্যে দেখা গেছে, দেশটির জনসংখ্যা কমে ১২ কোটি ৩০ লাখের সামান্য ওপরে দাঁড়িয়েছে। এটি গত পাঁচ বছরের ব্যবধানে দেশটির ইতিহাসে জনসংখ্যার সবচাইতে বড় হ্রাস।

সর্বশেষ শুমারির তথ্য অনুযায়ী, গত বছরের ১ অক্টোবর পর্যন্ত জাপানের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫২৪। ২০২০ সালের আগের শুমারির তুলনায় ৩০ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন কমেছে, যা শতাংশের হিসেবে ২.৫ শতাংশ।

শুক্রবার জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের জাতীয় আদমশুমারির প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে। উল্লেখ্য, ১৯২০ সাল থেকে জাপানে প্রতি পাঁচ বছর অন্তর এই শুমারি পরিচালিত হয়ে আসছে।

২০১৫ সালে জাপানে প্রথমবারের মতো জনসংখ্যা কমার রেকর্ড তৈরি হয়েছিল। এবারের শুমারির মাধ্যমে টানা তৃতীয়বারের মতো দেশটিতে জনসংখ্যা কমার প্রবণতা অব্যাহত রইল।

জাপানের ৪৭টি প্রিফেকচারের (প্রশাসনিক অঞ্চল) মধ্যে মাত্র দুটিতে জনসংখ্যা বেড়েছে। টোকিওতে ১ লাখ ৯৯ হাজার এবং ওকিনাওয়াতে ১ হাজার মানুষ বেড়েছে। তবে উভয় ক্ষেত্রেই জনসংখ্যা বাড়ার গতি আগের তুলনায় অনেক ধীর হয়ে এসেছে।

বাকি ৪৫টি প্রিফেকচারেই জনসংখ্যা কমার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচাইতে বড় ধস নেমেছে হোক্কাইডোতে, যেখানে জনসংখ্যা কমেছে ২ লাখ ৩৯ হাজার। জনসংখ্যা হ্রাসের তালিকায় এরপরই রয়েছে শিজুওকা ও হিয়োগো, যেখানে যথাক্রমে ১ লাখ ৬৪ হাজার এবং ১ লাখ ৪১ হাজার মানুষ কমেছে।

পরিবারের সংখ্যার ক্ষেত্রে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। দেশটিতে বর্তমানে মোট পরিবারের সংখ্যা ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৫০৭, যা গত শুমারির চেয়ে প্রায় ১২ লাখ ৯৪ হাজার বেশি। ১৯৭০ সালে তুলনামূলক তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এটিই সর্বোচ্চসংখ্যক পরিবারের রেকর্ড।

তবে প্রতি পরিবারে সদস্যের গড় সংখ্যা ২.২৬ থেকে কমে ২.১৫-এ দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে, জাপানে বয়স্ক ব্যক্তিদের একা বসবাস করার প্রবণতা বা 'ওয়ান পারসন হাউসহোল্ড' বেড়ে যাওয়াই এর প্রধান কারণ।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সেপ্টেম্বর নাগাদ এই আদমশুমারির চূড়ান্ত ও বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হবে।

সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড জাপান

বাধ্য হয়ে সন্তান বিক্রি করছেন আফগান বাবারা

জাপানে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র

এভারেস্টে নতুন বিশ্ব রেকর্ড, একদিনেই জয় ২৭৪ পর্বতারোহীর

ইরান যুদ্ধের ধাক্কায় শ্রীলঙ্কার চা-শিল্পে সংকট

যে কারণে পাকিস্তানি রুপির তুলনায় ভারতীয় মুদ্রার ব্যাপক পতন

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক বাতিল বালেন্দ্রর, দেখাতে চান শক্তিমত্তা

উত্তর কোরিয়ার সীমান্তকে ‘অভেদ্য দুর্গে’ পরিণত করার নির্দেশ কিমের

নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আফগানিস্তান

এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী