হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধস, আটকে পড়া ২৩ সেনা নিহত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে আটকে পড়া ২৩ জন নৌসেনা মারা গেছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। মঙ্গলবার ইন্দোনেশিয়া নৌবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চি করেন।

শনিবার ভোরে প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসটি ঘটে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।

নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তুঙ্গগুল জানান, ইন্দোনেশিয়া–পাপুয়া নিউগিনি সীমান্তে টহল কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে চলমান প্রশিক্ষণ মহড়ার সময় ২৩ জন মেরিন সেনা ভূমিধসের কবলে পড়েন। তিনি বলেন, “চরম আবহাওয়ার কারণে টানা ভারী বৃষ্টিপাত হয়, যার ফলে প্রশিক্ষণস্থলে ভূমিধসের ঘটনা ঘটে।”

এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, যা আগে ছিল ১৭। এখনো ৪২ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের এই সংখ্যার মধ্যে সেনারা অন্তর্ভুক্ত কি না, তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে অন্তত ৮০০ জন উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য এবং ৯টি খননযন্ত্র মোতায়েন করা হয়েছে। মুহারি জানান, ক্ষতিগ্রস্ত গ্রাম থেকে ৬৮৫ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে স্থানীয় সরকারি ভবনে আশ্রয় দেওয়া হয়েছে।

জাভা দ্বীপে বর্তমানে বর্ষা মৌসুমের চূড়ান্ত সময় চলছে। গত সপ্তাহে জাকার্তা ছাড়াও পশ্চিম ও মধ্য জাভার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়।

এর মাত্র দুই মাস আগেই সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে অন্তত ১ হাজার ২০০ মানুষ নিহত হয়, ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি এবং ১ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

সূত্র: রয়টার্স

এসআর

ড্রোন-ক্ষেপণাস্ত্র ও এআইনির্ভর যুদ্ধ ঠেকানোর পথ কী

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ লড়াই

মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা

আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন

বহুমাত্রিক সভ্যতার জনপদ আফগানিস্তানের ইতিহাস-ধর্ম-জাতিসত্তার বৈচিত্র্য

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজে’র রায়ে যে প্রতিক্রিয়া মিয়ানমারের

জাপানে বিশ্ব রোবট গেমসে পদক জিতলেন মাহিয়ান ও ফিহাম

রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে এখনো ‘কোনো মন্তব্য’ করেনি মিয়ানমার

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় বিমা ক্ষতি প্রায় ২২ কোটি ডলার