হোম > বিশ্ব > এশিয়া

তেলের দাম কমায় ভাড়া কমাল এয়ার এশিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

উড়োজাহাজের জ্বালানির (জেট ফুয়েল) দাম কমায় বিমান ভাড়া কমাচ্ছে মালয়েশিয়ার বাজেট এয়ারলাইনস ‘এয়ার এশিয়া এক্স’।

এয়ার এশিয়া এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিঙ্গাম জানিয়েছেন, গত ১৫ জুন থেকে বিমান সংস্থাটি তাদের ভাড়া ৫ শতাংশ কমিয়েছে। জ্বালানির দাম আরো কমলে প্রতি সপ্তাহে ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হবে।

বো লিঙ্গাম আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার ঘটনাটি বিমান চলাচল শিল্পের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। এর ফলে গত মার্চ মাসের তুলনায় জ্বালানির দাম অনেক কমেছে।

তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার কারণে বিমান চলাচল শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনকার মতোই স্বাভাবিক থাকবে।

গত শুক্রবার সিঙ্গাপুরে উড়োজাহাজের জ্বালানি প্রতি ব্যারেল প্রায় ১১২ ডলারে বিক্রি হয়েছে। এটি গত ৩০ মার্চের সর্বোচ্চ ২৪২ ডলারের চেয়ে অনেক কম। তবে যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক সময়ের দর (প্রায় ৮০ ডলার) থেকে এটি এখনো বেশ বেশি।

বো লিঙ্গাম তার বক্তব্যের শেষে বলেন, ‘প্রতি সপ্তাহে জ্বালানির দাম যেভাবে কমবে, তার ওপর ভিত্তি করে আমরাও আমাদের বিমান ভাড়া সংশোধন বা সমন্বয় করব।’

সূত্র: আলজাজিরা

এএম

যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

১২ ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা আরব লীগের

ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উন্নতি

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

মাতামুহুরিতে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

হুথিদের হামলার জেরে ইয়েমেনের মোখা বন্দরের কার্যক্রম স্থগিত

যুদ্ধবিধ্বস্ত গাজায়ও নতুন আশার আলো, ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকেরা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ

লেবাননে ইসরাইলি হামলায় ২ হিজবুল্লাহ কমান্ডার নিহত