হোম > বিশ্ব > এশিয়া

মদ্যপ অবস্থায় ভিড়ের ওপর ট্রাক উঠিয়ে দিল চালক, নিহত ৬

আমার দেশ অনলাইন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে মদ্যপ অবস্থায় এক ট্রাক চালক মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দিলে অন্তত ছয় জনের মৃত্যু ও আরও সাত জন আহত হয়। এ সময় তারা বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে বিনামূল্যে খাবারের জন্য অপেক্ষা করছিল।

দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

পুলিশ জানায়, ৪২ বছর বয়সী ট্রাক চালক রোববার গভীর রাতে কলম্বোর উপকণ্ঠ মীগোদা এলাকায় এই দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে তাকে গ্রেফতার করা হয় এবং পরীক্ষায় তার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

হতাহতরা বৌদ্ধ ধর্মীয় উৎসব ‘ভেসাক’ উপলক্ষে বিতরণ করা খাবার গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।

শ্রীলঙ্কায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

এসআর

মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৪৬, আহত ৭০

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

নিরাপত্তা সম্মেলনে চীনকে পরোক্ষ কটাক্ষ জাপানের প্রতিরক্ষামন্ত্রীর

জাপান কি সত্যিই ‘নতুন সামরিকবাদ’ অনুসরণ করছে

পাঁচ বছরে ৩১ লাখ মানুষ হারাল জাপান

বাধ্য হয়ে সন্তান বিক্রি করছেন আফগান বাবারা

জাপানে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র

এভারেস্টে নতুন বিশ্ব রেকর্ড, একদিনেই জয় ২৭৪ পর্বতারোহীর

ইরান যুদ্ধের ধাক্কায় শ্রীলঙ্কার চা-শিল্পে সংকট

যে কারণে পাকিস্তানি রুপির তুলনায় ভারতীয় মুদ্রার ব্যাপক পতন