হোম > বিশ্ব > এশিয়া

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠল পূর্ব এশিয়ার দেশ জাপান।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি ঘটে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রদেশে, প্রায় ৫০ কিলোমিটার গভীরতায়।

কিয়োদো নিউজের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির সর্বোচ্চ তীব্রতা ছিল জাপানের ৭ মাত্রার স্কেলে ৪।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং এর কেন্দ্র ছিল ইয়োকোসিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, প্রায় ৫৬ কিলোমিটার গভীরতায়।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯।

ভূমিকম্পটি কুজি থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে ৫১.৭ কিলোমিটার (বা প্রায় ৩২ মাইল) গভীরে আঘাত হানে।

সূত্র: আনাদোলু

এএম

ভিন্নমত হলেই মুনাফিক বলার সমালোচনা আনোয়ার ইব্রাহিমের

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর

ব্রাজিলের নির্বাচনে লুলার জয়ে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

হজের ইতিহাস তুলে ধরতে বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, এরপর যা হলো

বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের দাবিতে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

মালয়েশিয়ার নেতৃত্বে তরুণদের দেখতে চান আনোয়ার ইব্রাহিম

কেন বারবার ছড়ায় কিম জং উনের মৃত্যুর গুজব