হোম > বিশ্ব > এশিয়া

মালিতে ভয়াবহ হামলা : নিহতের সংখ্যা কয়েক ডজন

আমার দেশ অনলাইন

মালির মধ্যাঞ্চলে সশস্ত্র জিহাদিদের সর্বশেষ হামলায় অন্তত কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। স্থানীয় ও নিরাপত্তা সূত্র শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।

গত শুক্রবারের এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠী ‘জেএনআইএম’ (গ্রুপ ফর দ্য সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস)। এর আগে গত বুধবারও তারা বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছিল। বামাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হামলার ভয়াবহতা সম্পর্কে স্থানীয় এক কর্মকর্তা জানান, গত কয়েক দিনে সশস্ত্র গোষ্ঠীগুলোর এই তাণ্ডবে নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়ে গেছে। অন্য এক কর্মকর্তার মতে, নিহতের সংখ্যা প্রায় ৮০।

সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে স্থানীয় এক যুবনেতা বলেন, ‘আজ আমাদের হৃদয় রক্তাক্ত।’

তিনি অভিযোগ করেন, পাশেই সেনাবাহিনীর ইউনিট থাকা সত্ত্বেও বারবার অনুরোধ জানানো হলেও তারা কোনো সাহায্য নিয়ে এগিয়ে আসেনি।

এ অঞ্চলের পরিস্থিতিকে অত্যন্ত ‘উদ্বেগজনক’ হিসেবে বর্ণনা করেছে একটি নিরাপত্তা সূত্র। ওই সূত্র জানায়, যেসব গ্রাম স্থানীয় পর্যায়ে সমঝোতা চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছে, জেএনআইএম মূলত সেসব গ্রামকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে।

গত মাসে মালির ক্ষমতাসীন জান্তা সরকারের ওপর জেএনআইএম এবং তুয়ারেগ নিয়ন্ত্রিত ‘আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট’ (এফএলএ) নজিরবিহীন হামলা চালানোর পর এই নতুন সহিংসতা শুরু হলো। এরপর থেকে মালির নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটে পড়েছে এবং দেশটির উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা এখন সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

এসআর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

আরো শক্তিশালী হয়ে উঠছে এল নিনো, এশিয়ায় বড় দুর্যোগের শঙ্কা

শ্রীলঙ্কায় ‘সবচেয়ে বড়’ গণকবরের সন্ধান, মিলল ৫৭২ জনের কঙ্কাল

অস্ট্রেলিয়ায় বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা, কমছে জন্মহার

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৭ বছরে উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

বাড়িঘর হারিয়ে ত্রিশূলীর মানুষের চোখে অনিশ্চয়তা

কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

বিমানবাহী যুদ্ধজাহাজ পেল ইন্দোনেশিয়ার নৌবাহিনী