হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত বেড়ে ৬৪

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: আমার দেশ।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় গত সপ্তাহের ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। পশ্চিম জাভায় নিখোঁজ ১৬ জনের সন্ধানে অষ্টম দিনেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা।

শনিবার (৩১ জানুয়ারি) ঘটনাস্থল থেকে আরো চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। এতে মৃতের সংখ্যা ৬৪ জনে পৌঁছেছে বলে বান্দুং অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান অ্যাডে ডিয়ান পারমানা জানিয়েছেন।

তিনি বলেন, অষ্টম দিনেও ট্র্যাকার কুকুর ও ভারী সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ কাজে প্রায় ৩,৬৭৫ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত ৪৯টি মৃতদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ৭৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার নৌবাহিনী জানিয়েছে, সীমান্ত টহল প্রশিক্ষণ পরিচালনার সময় ২৩ জন সৈন্যও নিহত হয়েছে।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি বান্দুং বারাতের পাসির লাঙ্গু গ্রামে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসটি ঘটে। এতে কয়েক ডজন বাড়িঘর কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

উদ্ধার সংস্থা বাসার্নাস জরুরি প্রতিক্রিয়ার সময়সীমা সাত দিন বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে। দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধার তৎপরতা চালাতে নানা বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ