হোম > বিশ্ব > এশিয়া

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

আমার দেশ অনলাইন

এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। সোমবার (২৭ এপ্রিল) ভোরে দেশের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।

সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। উরাহোরো শহরে কম্পনের মাত্রা জাপানি সিসমিক স্কেলে ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ হিসেবে রেকর্ড করা হয়।

তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে কম।

জাপান আবহাওয়া সংস্থার কর্মকর্তা আয়াতাকা এবিতা বলেন, এই ভূমিকম্প সাম্প্রতিক বড় কোনো ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে, সেখানে ভূমিধস ও পাথরধসের ঝুঁকি বেড়েছে।

এর আগে গত সপ্তাহে ইওয়াতে উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন আহত হয় এবং উপকূলে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দেশটিতে বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প হয়, যা বৈশ্বিক ভূমিকম্পের উল্লেখযোগ্য অংশ।

২০১১ সালের ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো দেশটির জন্য এক বড় ট্রমা। ওই ঘটনায় প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে গুরুতর দুর্ঘটনা ঘটে।

এসআর

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট ভবন, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি

পাকিস্তানের ওপর নির্ভরতা কাটাতে চায় আফগানিস্তান, চীন সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া

আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক