হোম > বিশ্ব > এশিয়া

ভূমি দখলকে হালকাভাবে নেওয়া যাবে না: আনোয়ার ইব্রাহিম

আমার দেশ অনলাইন

সুশাসনের চর্চা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে কোনো ধরনের অননুমোদিত ভূমি দখল বা ভূমিতে অবৈধ হস্তক্ষেপকে হালকাভাবে নেওয়া যাবে না। কারণ এ ধরনের কর্মকাণ্ড জাতীয় পরিকল্পনা ও জনগণের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এ কথা বলেছেন।

সোমবার নিজের ফেসবুক পোস্টে আনোয়ার বলেন, জাতীয় ভূমি পরিষদের ৮৩তম বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ভূমি-সংক্রান্ত আইন ও বিধি বাস্তবায়নে নজরদারি ও প্রয়োগব্যবস্থা আরো জোরদার করতে হবে। একই সঙ্গে ভূমি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, বিশেষ করে বেসরকারি সংস্থা বা এনজিওগুলোর উত্থাপিত বিষয়গুলো দ্রুত সমাধান করতে হবে। এতে সঠিক ও স্বচ্ছ তথ্য সমন্বিতভাবে এবং কার্যকর উপায়ে জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে।

আনোয়ার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে গিয়ে ভূমি ব্যবস্থাপনাকে শুধু অর্থনৈতিক লাভ বা অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। পরিবেশের স্থায়িত্বের ওপর ঝুঁকি কমাতে ভূমি ব্যবস্থাপনা অবশ্যই সতর্কতা, দায়িত্বশীলতা ও সুষ্ঠু পরিকল্পনার সঙ্গে পরিচালনা করতে হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জনগণের বৃহত্তর স্বার্থে দেশটির মাদানি সরকার ভূমি ব্যবস্থাপনার প্রতিটি উদ্যোগ দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন অব্যাহত রাখবে।

সূত্র: মালয় মেইল ও বার্নামা

গণতান্ত্রিক দেশগুলোও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২

রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি গড়ছে আরাকান আর্মি

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন দেড় হাজার নাগরিক

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপে নেমে ৫ বছরের শিশুকে বাঁচাল ১১ বছরের ওমর

এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

মালয়েশিয়া থেকে প্রত্যাবাসিতদের নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ

প্রকাশ্যে ক্ষমা না চাইলে ইউক্রেনের বিরুদ্ধে ‘আরো ব্যবস্থা’: দক্ষিণ কোরিয়া