হোম > বিশ্ব > এশিয়া

ইসরাইল-মার্কিন হামলার ‘অপ্রতিরোধ্য জবাব’ দেবে ইরান

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ।

তেহরান — যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) ‘অপ্রতিরোধ্য জবাব’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পরিষদ জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলাকালীন সময়ে ‘আবারো’ এই হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে এসএনএসসি বলেছে, শত্রুপক্ষ ভুলভাবে ধারণা করেছে যে এ ধরনের ‘কাপুরুষোচিত পদক্ষেপের’ মাধ্যমে ইরানি জনগণ তাদের ‘তুচ্ছ দাবির’ কাছে আত্মসমর্পণ করবে। পরিষদের দাবি, ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং পরিস্থিতি সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করা হবে।

এসএনএসসি সতর্ক করেছে যে তেহরানসহ অন্যান্য শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান অব্যাহত থাকতে পারে। নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সম্ভব হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিষদ জনগণকে আশ্বস্ত করে বলেছে, সরকার আগেই প্রয়োজনীয় সব সামাজিক চাহিদা পূরণের প্রস্তুতি নিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে “কোনো উদ্বেগ নেই”। অপ্রয়োজনে ভিড়যুক্ত বিপণিবিতানে না যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এসএনএসসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ব্যাংকিং সেবা চালু থাকবে এবং সরকারি দপ্তরগুলো ৫০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও