হোম > বিশ্ব > এশিয়া

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বিচারক শিনিচি তানাকা বুধবার তেতসুয়া ইয়ামাগামির বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন। ২০২২ সালে প্রকাশ্য দিবালোকে শিনজো আবেকে গুলি করে হত্যা করেন ইয়ামাগামি। খবর আল জাজিরার।

ইয়ামাগামি সাবেক প্রধানমন্ত্রী আবেকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছেন। এ ঘটনা জাপানসহ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। কারণ জাপানে বন্দুক সহিংসতা বিরল।

আদালতের প্রসিকিউটররা তেতসুয়ার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। তারা বলেন, জাপানের যুদ্ধ-পরবর্তী ইতিহাসে এমন অভূতপূর্ব ঘটনা ঘটেনি। তারা জানান, এ হত্যাকাণ্ড সমাজে বিরূপ প্রভাব ফেলেছিল।

তেতসুয়ার আইনজীবী তার জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।

২০২২ সালের ৮ জুলাই জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য দক্ষিণাঞ্চলীয় শহর নারায় যান আবে। সেখানে বক্তব্য দেওয়ার সময় তাতসুয়া তাকে পিস্তল দিয়ে গুলি করেন। ওই সময় জান তাতসুয়া জাপানের নৌবাহিনীর সদস্য ছিলেন।

তেতসুয়ার মা জাপানের ইউনিফিকেশন চার্চের ভক্ত ছিলেন। তিনি সেখানে নিজের প্রায় সব সম্পদ দান করে দিয়েছিলেন। এতে করে তেতসুয়ার পরিবার নিঃস্ব হয়ে যায় এবং তিনি আর্থিক কষ্টে পড়েন।

তেতসুয়া জানতে পারেন বিতর্কিত ইউনিফিকেশন চার্চের সঙ্গে শিনজো আবের সংশ্লিষ্টতা আছে। এরপর থেকেই তার ওপর ব্যাপক ক্ষুব্ধ হন তিনি। তেতসুয়া শিনজো আবের ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছিলেন। এরপর ২০২২ সালের ৮ জুলাই নারা শহরে আবেকে পেয়ে যান তিনি। এরপর দুটি পাইপ ও ডাক টেপ দিয়ে তৈরি পিস্তল দিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে দুটি গুলি করেন তিনি। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ