হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় ২২৬ অবৈধ প্রবাসী গ্রেপ্তার, ২২২ জন বাংলাদেশি

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বিরুদ্ধে এক অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ২২৬ জনকে গ্রেপ্তার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) থেকে মোট ৬৪ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানিয়েছেন, অভিযানকালে মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করে ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, ৩ জন ইন্দোনেশীয় এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। অভিযোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ অতিরিক্ত থাকা এবং ভিসার অপব্যবহার। এরা ইমিগ্রেশন আইন, ১৯৬৩ রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে অপরাধ করেছে।

মোহাম্মদ ইউসরি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের অধীনে মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। গ্রেপ্তারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।

এসআর

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল