হোম > বিশ্ব > এশিয়া

ইসরাইল ইস্যুতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার পতাকা। ছবি: সংগৃহীত

ইসরাইল-সংক্রান্ত অবস্থান ও নীতি ব্যাখ্যা করতে ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বারনামা’ এ তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানান, তলবের পর ওয়াশিংটনে নিয়োজিত মালয়েশীয় রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুব যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়েছেন—ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া মালয়েশিয়ার নতুন কোনো সিদ্ধান্ত নয়। এটি তাদের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও সরকারি অবস্থান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার অভিবাসন নীতিতে ইসরাইল রাষ্ট্র বা জায়নবাদী শাসনকে কোনো স্বীকৃতি দেওয়া হয় না। এটি বহু বছর ধরে আমাদের অনুসৃত নীতি।’

পরিস্থিতির প্রেক্ষাপট ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বৈত নাগরিকত্বধারী এক ব্যক্তি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। পরবর্তীতে তার ইসরাইলি নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাইয়ে উঠে এলে তাকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ঘোষণায় জানান, দেশের ভূখণ্ডে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলেই তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে।

এদিকে ‘নেটওয়ার্ক স্কুল’ নামের একটি প্রকল্পকে ঘিরে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, ওই প্রকল্পের বেশ কয়েকজন অংশগ্রহণকারী প্রকৃতপক্ষে ইসরাইলের দ্বৈত নাগরিক। তারা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, যা দেশটির অভিবাসন আইনের সুস্পষ্ট লঙ্ঘন হতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

এএম

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৭ বছরে উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

বাড়িঘর হারিয়ে ত্রিশূলীর মানুষের চোখে অনিশ্চয়তা

কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

বিমানবাহী যুদ্ধজাহাজ পেল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

তেল মজুতের শক্তিতে জ্বালানির বাজারে প্রভাব বাড়াচ্ছে চীন

হামলা হলে পাকিস্তানকে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবানের

ইন্দোনেশিয়ার হাতে প্রথম বিমানবাহী রণতরি, খরচ ও সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিতর্ক

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চীনে জ্বালানির দাম বৃদ্ধি