হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৮০

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর বিমান হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে ।

নিরাপত্তা সূত্রের ভাষ্য, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় সংঘটিত আত্মঘাতী হামলার জবাবে আফগানিস্তানভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে আফগানিস্তানে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, রোববার ভোরে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট সাতটি আস্তানা ধ্বংস করা হয়েছে।

ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে নানগরহারের নিউ সেন্টার নম্বর–১ ও নিউ সেন্টার নম্বর–২, ইসলাম সেন্টার ও ইব্রাহিম সেন্টার; খোস্তের মোলভি আব্বাস সেন্টার এবং পাকতিকার মোল্লা রাহবার সেন্টার ও মুখলিস ইয়ার সেন্টার অন্তর্ভুক্ত রয়েছে।

পাকিস্তানি সূত্রগুলো জানায়, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই হামলা চালানো হয়েছে। অভিযানের পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন এবং গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও চাপ সামলাতে ব্যর্থ মার্কিন নৌবাহিনী

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার