হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বন্যায় নিহত বেড়ে ১৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার

আমার দেশ অনলাইন

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে পরিবারগুলো। বিষয়টি দেশটির সরকারকেও দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল পুনর্বাসন সংকটের মুখে ফেলেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির তথ্যানুযায়ী, এ পর্যন্ত ১ হাজার ৪৫৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫ হাজার ৬৪৪ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা মরদেহের মধ্যে মাত্র ১১২টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় ১ হাজার ৩৩৩টি মরদেহ সাময়িকভাবে দাফন বা সৎকার করে রাখা হয়েছে। প্রতিবেশী চীন সীমান্ত কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন।

নেপাল সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই বন্যার পর সামগ্রিক পুনর্গঠন ও পুনর্বাসনে প্রায় ৪ দশমিক ৭৭ বিলিয়ন (৪৭৭ কোটি) মার্কিন ডলার প্রয়োজন হবে। বন্যায় প্রায় ৩৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সাড়ে সাত হাজারের বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তথ্যসূত্র: এপি ও এএফপি

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট ভবন, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি

পাকিস্তানের ওপর নির্ভরতা কাটাতে চায় আফগানিস্তান, চীন সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া

আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আজাদ জম্মু ও কাশ্মীরে ৩৮ দফা দাবিতে কেন বিক্ষোভ