হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরান-রাশিয়ার নৌমহড়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে বৃহস্পতিবার যৌথ নৌমহড়া আয়োজন করতে যাচ্ছে ইরান ও রাশিয়া। ইরানের নৌবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন হাসান মাকসুদলু এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

মাকসুদলু বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান নেভি এবং রুশ ফেডারেশন নেভির যৌথ এ মহড়ার লক্ষ্য হলো ‘সমুদ্রভিত্তিক যৌথ সহযোগিতা সম্প্রসারণ এবং সমন্বিত অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নে সমন্বয় জোরদার করা।’

ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য মহড়ার পাশাপাশি এ আয়োজন দুই দেশের গালফ অব ওমান ও উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর নজরদারির গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে এটি সামুদ্রিক সহযোগিতা জোরদার, একতরফা পদক্ষেপের বিরোধিতা এবং আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

রাশিয়ার নৌবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন আলেক্সেই সেরগেইভ বলেন, ‘আমরা যেকোনো অঞ্চলে যৌথ মহড়া আয়োজন করতে প্রস্তুত।’

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার প্রণালী অব হরমুজে সামরিক মহড়া শুরু করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ শীর্ষক এ মহড়ার লক্ষ্য তাদের নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন করা।

এর একদিন পর, ওমানের মধ্যস্থতায় জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে ৬ ফেব্রুয়ারি মাসকাটে ওমানের আয়োজনে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়, যখন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হয়।

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪০

সড়কের পাশে ঝুপড়িতে ভূমিহীন দম্পতির শেষ ঠিকানা

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে: ড. আযাদ

আমতলীতে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত

সরকারি হাসপাতালে মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না

মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

ক্লিন সার্টিফিকেটের জাহাজে বিষাক্ত গ্যাস এলো কীভাবে

দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

এক স্রষ্টায় বিশ্বাসীদের জন্য ‘বন্দে মাতরম’ পাঠ অস্বস্তিকর: শর্মিলা ঠাকুর

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে প্রস্তুতি নেয়ার আহ্বান