হোম > বিশ্ব > এশিয়া

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

আমার দেশ অনলাইন

জাপানের উত্তরাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইওয়াতে প্রিফেকচার উপকূলের অদূরে সংঘটিত এই কম্পনের পর আওমোরি প্রিফেকচার ও হোক্কাইডোসহ আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষভাবে নদী ও উপকূলীয় এলাকা থেকে সরে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দেন।

বিদেশি নাগরিকদের সতর্ক করতে রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের পর্দায় ইংরেজিতে ‘Tsunami! Evacuate!’ এবং ‘Don’t turn back’ বার্তা প্রচার করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়, যেখানে কয়েক মিনিট ধরে ভবন দুলতে দেখা যায়।

এসআর

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ