হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে অর্থ আত্মসাতের অভিযোগে বৌদ্ধভিক্ষু গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে মন্দিরের জন্য দেওয়া প্রায় ২৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে ৬৬ বছর বয়সি এক জ্যেষ্ঠ বৌদ্ধভিক্ষুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অর্থ আত্মসাতের কাজে সহযোগিতার অভিযোগে ৪৭ বছর বয়সি এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

আয়ুথায়ার ১৪০০ শতকের ঐতিহাসিক মন্দির ওয়াত ফুত্থাইসাওয়ানের প্রধান ভিক্ষু ফ্রা ওয়াচিরায়ান উইয়ের বিরুদ্ধে আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, মন্দির সংস্কারের জন্য পাওয়া প্রায় ৮ কোটি ৯০ লাখ বাথ এবং তাবিজসহ পবিত্র সামগ্রী বিক্রি থেকে পাওয়া আরো ২৮ লাখ বাথ মন্দিরের হিসাবে জমা হয়নি।

পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২১ কোটি ৫০ লাখ বাথ মূল্যের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ১৬ কেজি স্বর্ণের বার ও গয়না এবং ২৮টি জমির দলিল। এসব সম্পদের কোনটি ব্যক্তিগত এবং কোনটি মন্দিরের, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ওই ভিক্ষুর সঙ্গে এক নারীর যৌন সম্পর্কের সিসিটিভি ফুটেজ ফাঁস হয়ে থাই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুদের ব্রহ্মচর্য পালন ও বস্তুগত সম্পদ ত্যাগের শপথ নিতে হয়। গ্রেপ্তারের পর ওই ভিক্ষুকে সন্ন্যাসজীবন থেকে বহিষ্কার করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

সৌদির পাইপলাইনে ড্রোন হামলা, তেল সরবরাহ বন্ধ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বর্ষার হাত ধরে শরৎ আসে

কর্ণফুলীতে চুরি হওয়া ৪১ দিনের শিশু সুবর্ণচরে উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার সভা

মক্কা চুক্তি সম্প্রসারণ ও বাংলাদেশের ভূমিকা

চলন্ত বাংকার-উড়ন্ত দুর্গ, ব্রিকসে পুতিনের সুরক্ষায় যত আয়োজন

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫ লাখের বেশি সেনা নিহত