হোম > বিশ্ব > এশিয়া

মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের অনুরোধ প্রত্যাখ্যান শ্রীলংকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান মোতায়েনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে শুক্রবার (২০ মার্চ)পার্লামেন্টে এ তথ্য জানান। খবর রয়টার্সের

দিসানায়েক বলেন, মার্চের শুরুতে দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি বেসামরিক বিমানবন্দরে দুটি মার্কিন যুদ্ধবিমান রাখার অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, ‘তারা জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সজ্জিত দুটি যুদ্ধবিমান আনতে চেয়েছিল।’ তবে শ্রীলংকা নিরপেক্ষতা বজায় রাখতে এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয় বলে জানান দিসানায়েক।

প্রেসিডেন্ট জানান, ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এ অনুরোধ জানায়। একই দিনে ইরান-ও ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে তাদের তিনটি যুদ্ধজাহাজ কলম্বো বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল।

তিনি বলেন, 'ইরানের অনুরোধ তখনও বিবেচনাধীন ছিল। আমরা যদি তাদের অনুমতি দিতাম, তাহলে যুক্তরাষ্ট্রকেও দিতে হতো। কিন্তু আমরা কোনো পক্ষকেই অনুমতি দিইনি। আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান অটুট রেখেছি।' তার এ বক্তব্যে ২২৫ সদস্যের পার্লামেন্টে করতালি পড়ে।

এদিকে মার্চের ৪ তারিখ শ্রীলংকার দক্ষিণ উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যায়, এতে অন্তত ৮৪ জন নাবিক নিহত হন। শ্রীলংকার নৌবাহিনী ৩২ জনকে জীবিত উদ্ধার করে।

পরদিন নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের আরেকটি জাহাজকে শ্রীলংকার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। জাহাজটির ২১৯ জন নাবিক বর্তমানে কলম্বোতে আশ্রয় নিয়েছেন।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ