হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বন্যা: গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নেপালের ভয়াবহ বন্যায় স্কুল ধ্বংস হয়ে যায়। দৌড়ে জঙ্গলে পালিয়ে গাছে উঠে প্রাণ বাঁচায় ৮ বছরের শিশু জোয়াল ঘালে। অবশেষে শুক্রবার মায়ের সঙ্গে দেখা হয়েছে তার।

বৃহস্পতিবার গুরুতর আহত অবস্থায় তাকে রাশুয়া জেলা থেকে উদ্ধার করে নুয়াকোটের একটি হাসপাতালে নেওয়া হয়। তার ডান পা ভেঙে যায় এবং মুখে আঘাত লাগে। এদিকে মা মাত্তি মায়া তামাং তার দুই ছেলেকে মৃত ভেবে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও উদ্ধারকেন্দ্রে খুঁজছিলেন।

রয়টার্সের সাংবাদিক সাহানা বজ্রাচার্যের সঙ্গে যোগাযোগের পর জোয়ালের অবস্থান জানতে পারেন তার মা। পরে তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সেখানে ছেলের সঙ্গে দেখা করেন তিনি। এর আগে তার ছোট ছেলেকেও জীবিত অবস্থায় পাওয়া যায়।

বুধবার হিমবাহের একটি অংশ ধসে তুষার, পাথর ও কাদার স্রোতে ভয়াবহ ভূমিধস ও বন্যার সৃষ্টি হয়। এতে উত্তর নেপালের রাশুয়া, নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। ইউনিসেফ জানিয়েছে, এসব এলাকায় অন্তত ১৭ হাজার শিশু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

জোয়াল জানায়, বন্যার সময় স্কুল থেকে এক বন্ধুর সঙ্গে দৌড়ে জঙ্গলে গিয়ে গাছে উঠে সে প্রাণ বাঁচায়। উদ্ধারের সময় তার হাতে ছিল ১০ রুপির দুটি নোট—পুলিশ তাকে হাসপাতালে যেতে রাজি করাতে ওই অর্থ দিয়েছিল।

ছেলেকে ফিরে পেয়ে মা বলেন, ছেলেকে খুঁজে পাওয়ার পর মনে হয়েছে যেন তার জীবন আবার ফিরে এসেছে। সন্তানের স্বভাব সম্পর্কে তিনি হাসতে হাসতে বলেন, ‘সে সব সময়ই দুষ্টু। এটাই তার প্রথম হাড় ভাঙার ঘটনা নয়।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বোচাগঞ্জে মিনহাজের তরমুজ চাষে সাফল্য

১০ ভুক্তভোগীর অভিযোগ, তবুও অধরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিয়ান

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

নাইটগার্ডের মতো পৌরসভাকে পাহারা দিয়ে রেখেছি: পৌর নির্বাহী কর্মকর্তা

মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ

গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে হবে

যে ফুলের খুশবুতে জাহান মাতোয়ারা