হোম > বিশ্ব > এশিয়া

হরমুজ ইস্যুর মধ্যেই মালাক্কা প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা সিঙ্গাপুর-ইন্দোনেশিয়ার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে ঘোষণা করেছে, মালাক্কা প্রণালি সব দেশের জন্য নিরাপদ, উন্মুক্ত ও অবাধ চলাচলের উপযোগী থাকবে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ইরান ফি আরোপের উদ্যোগ নেওয়ার পর এ ঘোষণা এলো। খবর আলজাজিরার।

জাকার্তায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর লরেন্স ওং-এর বৈঠক শেষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো বলেন, মালাক্কা প্রণালিকে উন্মুক্ত নৌপথ হিসেবে রাখার বিষয়ে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের অভিন্ন স্বার্থ রয়েছে।

তিনি বলেন, আমরা এ বিষয়ে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখব। মালাক্কা প্রণালি উন্মুক্তই থাকা উচিত।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেন, সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘ কনভেনশনের আওতায় নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজের কাছ থেকে ফি নেওয়া হবে। তবে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর জন্য বিশেষ সুবিধা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে।

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি