হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯৭ জন। আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা।

শনিবার কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে জানান, হতাহতদের এ সংখ্যা প্রাথমিকভাবে জানা গেছে। হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামিউল হক জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে (গ্রিনিচ মান সময় ০৫টা ৩০ মিনিট) প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, বাড়িটি খননকাজের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির মালিকানাধীন ছিল। সেখানে ডিনামাইট মজুত করে রাখা হয়েছিল।

তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি সামিউল হক। তিনি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত এই প্রদেশে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

রোহিঙ্গা গণহত্যার রায়ে মিয়ানমার প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান: মুসলিম হত্যাযজ্ঞের রহস্য উন্মোচনের সম্ভাবনা

তাইওয়ানের স্থানীয় নির্বাচন ঘিরে কিছু প্রশ্ন

নেপালের বন্যা ঘিরে ভারত-চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা

নেপালের প্রধানমন্ত্রীর মন জয়ে ভারতের নানা কৌশল

চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়

ড্রোন-ক্ষেপণাস্ত্র ও এআইনির্ভর যুদ্ধ ঠেকানোর পথ কী

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ লড়াই

মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা