হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ভারতের কঠোর নিন্দা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের চালানো বিমান হামলার কঠোর নিন্দা জানায় ভারত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে পরিচালিত এ হামলায় বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে রণধীর জয়সওয়াল বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায় অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা পাকিস্তানের রয়েছে। আফগানিস্তানে বিমান হামলাও সেই ধারাবাহিকতার অংশ। তিনি আরও বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন অটুট রয়েছে।

অন্যদিকে, গত রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন স্থানে পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে জানা গেছে। এর জবাবে পাকিস্তান রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা শুরু করে।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ