হোম > বিশ্ব > এশিয়া

নতুন নকশার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

নতুন নকশায় তৈরি একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া । বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য জেনারেল কিম জং সিকের তত্ত্বাবধানে এ পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালিত হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির কারিগরি সক্ষমতা ও কার্যকারিতা যাচাই করাই ছিল এ পরীক্ষার মূল উদ্দেশ্য।

এর এক দিন আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

কেসিএনএর দাবি, পরীক্ষায় নতুন ক্ষেপণাস্ত্রের উন্নত প্রযুক্তি ও একাধিক নির্দেশনা পদ্ধতির কার্যকারিতা, লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করার সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার লক্ষ্য শনাক্তকরণ সংক্রান্ত তথ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রের নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে।

এদিকে একই দিনে দেশটির সামরিক বাহিনীর দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিটও পৃথক মহড়া চালিয়েছে। পূর্বাঞ্চলে অনুষ্ঠিত ওই মহড়ায় দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা প্রদর্শন করা হয়। তবে মহড়ার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, মহড়ায় অংশ নেওয়া ইউনিটটি একটি কাল্পনিক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু ধরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন সম্পন্ন করেছে।

সূত্র: আনাদোলু

আরএ

আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে খুশি মালয়েশিয়ার নারীরা, মাতৃত্বকালীন ছুটির পরও মিলবে আর্থিক সহায়তা

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং

ভারত সীমান্ত ঘেঁষে এক দিনে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করল ভুটান

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় মৃত্যু ৩ হাজার ৫৬০

ভুটানে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি, ভারতে সতর্কতা

ভিন্নমত হলেই মুনাফিক বলার সমালোচনা আনোয়ার ইব্রাহিমের

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর

ব্রাজিলের নির্বাচনে লুলার জয়ে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন