হোম > বিশ্ব > এশিয়া

দুই মেয়াদে প্রধানমন্ত্রীত্ব সীমিত করতে মালয়েশিয়ায় নতুন আইন

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি।

জবাবদিহিতা বৃদ্ধি এবং নির্বাহী ক্ষমতার অতিরিক্ত ব্যবহার রোধের লক্ষ্যে মালয়েশিয়া সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্বকাল সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ রাখতে নতুন আইন প্রণয়ন করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে এতদিন প্রধানমন্ত্রী কত মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন—তার কোনো নির্দিষ্ট সীমা ছিল না।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত—দুই দফায় মোট ২৪ বছর ক্ষমতায় ছিলেন।

বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন ও সুশাসন জোরদারের অংশ হিসেবে দুই মেয়াদের সীমা নির্ধারণের ঘোষণা দেন। ২০২২ সালের নির্বাচনী ইশতেহারেও তার নেতৃত্বাধীন পাকাতান হারাপান (পিএইচ) জোট এ প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংস্কার প্রক্রিয়ার ধীরগতির কারণে সমালোচনা রয়েছে। কেউ কেউ মনে করছেন, আগামী বছরের সাধারণ নির্বাচন সামনে রেখে শহুরে ভোটারদের আকৃষ্ট করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আনোয়ার গত সপ্তাহে বলেন, আইনটি কার্যকর হলে সেটি প্রথমে তার ওপরই প্রযোজ্য হবে। তার ভাষায়, দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ১০ বছর যথেষ্ট সময়। তিনি বলেন, “আমি অন্যদের জন্য আইন তৈরি করব না। আইনটি প্রথমে আমার ওপর প্রয়োগ করতে হবে।”

প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন পাস করতে হলে নিম্নকক্ষের ২২২টি আসনের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ১৪৮ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে।

এসআর

মালয়েশিয়ায় ২২৬ অবৈধ প্রবাসী গ্রেপ্তার, ২২২ জন বাংলাদেশি

পাকিস্তান-নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

নেপালে রাজনীতিতে ফেরার চেষ্টা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলির

রাশিয়ার পক্ষে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের আবাসন প্রকল্প উদ্বোধন কিমের

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৮

নিষেধাজ্ঞার ইস্যুতে ইরানি কর্মকর্তাদের ভেরিফিকেশন বাতিল করল এক্স

মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে ‘সার্কাস’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এবার স্টারলিংককে লাইসেন্স দিল ভিয়েতনাম

ইরানে বিক্ষোভ দমনে নিহত সাত হাজারের বেশি

থাকসিন সমর্থিত দলের সঙ্গে জোট গঠনে সম্মত থাই প্রধানমন্ত্রী