হোম > বিশ্ব > এশিয়া

বহুজাতিক কোম্পানি গঠনই অর্থনৈতিক উন্নতির কার্যকর পথ নয়

তান চং হুয়াট ও তান পো হুই এর নিবন্ধ

আমার দেশ অনলাইন

সিঙ্গাপুরের অর্থনৈতিক নীতির পরবর্তী ধাপে বিদেশি বহুজাতিক কোম্পানির বিকল্প হিসেবে দেশীয় ‘চ্যাম্পিয়ন’ বা বড় বহুজাতিক কোম্পানি তৈরির ওপর অতিরিক্ত জোর না দিয়ে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা উচিত, যেখান থেকে বৈশ্বিক ব্যবসাগুলোর জন্য সিঙ্গাপুরকে এড়িয়ে যাওয়া কঠিন হয়।

অর্থনৈতিক স্থিতিস্থাপকতার জন্য প্রতিটি খাতে বড় স্থানীয় কোম্পানি তৈরি করা জরুরি নয়। বরং ডিপ-টেক (গভীর প্রযুক্তি), দীর্ঘমেয়াদি বা ‘পেশেন্ট ক্যাপিটাল’ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় স্থানীয় ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে অপরিহার্য অংশীদারে পরিণত করা বেশি কার্যকর পথ হতে পারে।

বিশ্বজুড়ে পরিচিত বিশাল সিঙ্গাপুরীয় কোম্পানির সংখ্যা কম—এই সমালোচনার জবাবে এইএম হোল্ডিংস ও মাইক্রো-মেকানিক্স এর মতো এমন স্থানীয় প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন, যারা নির্দিষ্ট প্রযুক্তি বা শিল্পখাতে বৈশ্বিক সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

‘বিশ্বমানের সিঙ্গাপুরীয় কোম্পানি বানানো’কে সাফল্যের একমাত্র মাপকাঠি না ধরে, বৈশ্বিক অর্থনীতিতে সিঙ্গাপুরের অপরিহার্যতা বাড়ানোকে গুরুত্ব দেয়া উচিত। এর জন্য স্থানীয় এসএমই, প্রযুক্তি, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকে এমনভাবে গড়ে তোলার কথা বলা হয়েছে, যাতে তারা আন্তর্জাতিক কোম্পানির সরবরাহ ও উৎপাদন নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে উজবেকিস্তানে

মালয়েশিয়ায় নারীদের মাদক ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে

ফেরি ডুবে ১০ ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরলেন রিজকি ও তার চার বন্ধু

সিঙ্গাপুরে সুসজ্জিত মসজিদ ৭২, পূর্ণাঙ্গ মাদ্রাসা ৬

সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করল উত্তর কোরিয়া

জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে সিরিয়াজুড়ে বিক্ষোভ

ইরান যুদ্ধ নিয়ে বিভাজন প্রকাশ্যে, ফিলিস্তিন প্রসঙ্গে স্পষ্ট ঐকমত্য

হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ায় ঝুঁকিতে ভারতের অর্থনীতি

সীমান্ত ইস্যুতে মতপার্থক্য চীন-ভারতের

ইন্দোনেশিয়ায় ইসরাইলি কোম্পানির তৎপরতা বৃদ্ধির কারণ কী