হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারের আরো ৪ মাফিয়া সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

মিয়ানমারের আরো চার মাফিয়া সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে পরিচালিত বৃহৎ অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত কুখ্যাত বাই পরিবারের চার সদস্যকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তারা গুয়াংদং প্রদেশের একটি আদালতে প্রতারণা ও হত্যাকাণ্ডের অপরাধে দোষী সাব্যস্ত হন। খবর বিবিসির।

গত বছরের নভেম্বরে বাই পরিবারের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাদের মধ্যে পরিবারের প্রধান বাই সুওচেংও ছিলেন। তবে দণ্ডাদেশের পর অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

এরআগে প্রতারণার দায়ে একই পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে চীন। পরিবারটির এসব সদস্য মূলত মিয়ানমারে স্ক্যাম (প্রতারণা) সেন্টার পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।

চীনের ঝেজিয়াং প্রদেশের একটি আদালত গত বছরের সেপ্টেম্বর মাসে মিং পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, অবৈধ আটক, প্রতারণা ও জুয়াকেন্দ্র পরিচালনাসহ একাধিক গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

মিং পরিবার ছিল সেই কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর একটি, যারা চীন সীমান্তের কাছে মিয়ানমারের ছোট ও নিরিবিলি শহর লাউক্কাইং নিয়ন্ত্রণ করতো। তাদের শাসনামলে দরিদ্র এই জনপদটি ক্যাসিনো ও লাল আলোর ঝলমলে কেন্দ্রে পরিণত হয়।

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা

তরুণ ও অবিবাহিতদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ

ছাত্র আন্দোলন প্রশমিত করা চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির