হোম > বিশ্ব > এশিয়া

মাস্কের স্পেসএক্স রকেটে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাচ্ছে কোরিয়া

আমার দেশ অনলাইন

দক্ষিণ কোরিয়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে বিশ্ব ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে তাদের চতুর্থ মাঝারি আকারের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে। দেশটির সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।

সিউল-ভিত্তিক ইয়োনহাপ নিউজ রোববার কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (কাসা) জানিয়েছে, প্রায় ৫০০ কেজি ওজনের স্যাটেলাইটটির গত এক মাসে কার্যকারিতা পরীক্ষা ও জ্বালানি ভরার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে।

উৎক্ষেপণের প্রায় ২ ঘণ্টা ২২ মিনিট পর স্যাটেলাইটটি রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা রয়েছে। এরপর প্রায় ৩১ মিনিট পর সভালবার্ড গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে প্রথমবারের মতো ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবে।

স্যাটেলাইটটিতে দক্ষিণ কোরিয়ায় তৈরি বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। এর মধ্যে এমন একটি পর্যবেক্ষণ ক্যামেরা রয়েছে, যা প্রতি তিন দিনে একবার পুরো কোরীয় উপদ্বীপের ছবি ধারণ করতে সক্ষম।

এই স্যাটেলাইট কৃষি ও বন ব্যবস্থাপনা, বনাঞ্চলের পরিবর্তন পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।

এমএমআর

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

টপ নিউজ: চার বন্ধু রাষ্ট্রের দূতাবাসে হামলার হুমকি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় এক লাখ কোটি টাকা