হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আমার দেশ অনলাইন

ছবি : আই২৪ নিউজ

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মাটির ৩৫ কিলোমিটার গভীরে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।

কোনো অপেক্ষা না করে সবাইকে উঁচু স্থানে চলে যেতে আহ্বান জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো ।

তিনি এক জরুরি বার্তায় বলেন, মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সাধারণ মানুষকে সুনামি সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে তাহলে যেন সবাই এ নির্দেশনা মেনে চলেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মাটির ৩৫ কিলোমিটার গভীরে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

সূত্র: বিবিসি, রয়টার্স

এএম

গণতান্ত্রিক দেশগুলোও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ

ভূমি দখলকে হালকাভাবে নেওয়া যাবে না: আনোয়ার ইব্রাহিম

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২

রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি গড়ছে আরাকান আর্মি

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন দেড় হাজার নাগরিক

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপে নেমে ৫ বছরের শিশুকে বাঁচাল ১১ বছরের ওমর

এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

মালয়েশিয়া থেকে প্রত্যাবাসিতদের নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ