হোম > বিশ্ব > এশিয়া

ইরান উত্তেজনার মধ্যে ইসরাইল উপকূলে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি।

ইরানে হামলার আশঙ্কায় ক্রমেই উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে, একইসঙ্গে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের উপকূলে পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। শুক্রবার ইসরাইলি চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর আনাদোলুর

প্রতিবেদনে বলা হয়, এর আগে বৃহস্পতিবার রাতে ২০টি মার্কিন রিফুয়েলিং বিমান ইসরাইলে অবতরণ করে। ইসরাইলি ব্রডকাস্টিং অথরিটি জানায়, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে চারটি মার্কিন কেসি-৪৬এ পেগাসাস রিফুয়েলিং বিমান পৌঁছেছে।

মাধ্যমগুলোর দাবি, সম্ভাব্য ইরানবিরোধী সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পদের তদন্তে নেপালে কমিটি গঠন

আটকে পড়া ২৩৮ ইরানি নাবিককে দেশে ফেরত পাঠাল শ্রীলঙ্কা

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা বাড়াচ্ছে ইন্দোনেশিয়া

বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে

হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

২০২৭ সালের মধ্যে গোটা রাখাইনের দখল নেয়ার ঘোষণা আরাকান আর্মির

নেপালে দুই দিন সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের