হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ায় তীব্র তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

চলতি গ্রীষ্মে দক্ষিণ কোরিয়ায় তীব্র তাপপ্রবাহে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৫ মে থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে ২ হাজার ২৫ জন তাপজনিত বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়াজুড়ে চলমান তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং পর্যাপ্ত পানি পানসহ প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: এএফপি

এসআর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৭ বছরে উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

বাড়িঘর হারিয়ে ত্রিশূলীর মানুষের চোখে অনিশ্চয়তা

কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

বিমানবাহী যুদ্ধজাহাজ পেল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

তেল মজুতের শক্তিতে জ্বালানির বাজারে প্রভাব বাড়াচ্ছে চীন

হামলা হলে পাকিস্তানকে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবানের

ইন্দোনেশিয়ার হাতে প্রথম বিমানবাহী রণতরি, খরচ ও সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিতর্ক

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চীনে জ্বালানির দাম বৃদ্ধি