হোম > বিশ্ব > এশিয়া

এবার চীনে ভারতীয় রাষ্ট্রদূত হলেন সেই দোরাইস্বামী

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে কর্মরত বিক্রম দোরাইস্বামীকে নতুনভাবে চীনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে দেশটি। এর আগে শেখ হাসিনার আমলে বাংলাদেশেও দায়িত্ব পালন করেছিন তিনি। বর্তমান রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াতের স্থলাভিষিক্ত হবেন তিনি।

১৯৯২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তা দোরাইস্বামী ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত বেইজিং এ কাজ করেছেন এবং চীনের হংকং এর চাইনিজ ইউনিভার্সিটি থেকে চীনা ভাষা শিখেছেন। তার কূটনৈতিক জীবনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে রাষ্ট্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এছাড়া তিনি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সিনিয়র পদে, বিশেষ করে ইন্দো-প্যাসিফিক বিভাগে নেতৃত্ব দিয়েছেন।

ভারত ও চীন ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর সম্পর্ক পুনর্গঠন করার অংশ হিসেবে দোরাইস্বামীকে নিযুক্ত করা হলো। সীমান্তরেখায় এখনো উভয় পক্ষের সৈন্য মোতায়েন রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি শিগগিরই বেইজিংয়ে দায়িত্ব গ্রহণ করবেন।

ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগদানের আগে দোরাইস্বামী সংক্ষেপে সাংবাদিক হিসেবেও কাজ করেছেন এবং তিনি দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

যশোরে খামারে মাছ মৃত্যুর কারণ লোডশেডিং নয়, অব্যবস্থাপনা: তদন্ত কমিটি

নিখোঁজ নয়, ‘আর্থিক সংকটে’ সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু দাস

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

শ্রীমঙ্গলে বাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১