হোম > বিশ্ব > এশিয়া

ইরানি নাবিকদের জন্য বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা

আমার দেশ অনলাইন

শ্রীলঙ্কা তাদের জলসীমার বাইরে থেকে সরিয়ে আনা ইরানি নাবিকদের জন্য এক মাসের বিনামূল্যে ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে। দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, উদ্ধার হওয়া নাবিকদের অস্থায়ীভাবে থাকতে সহায়তা করতে সরকার এই বিশেষ ভিসা সুবিধা দেবে, কারণ তাদের নিজ দেশে ফিরে যেতে কিছুটা সময় লাগতে পারে।

শনিবার ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর থেকে ২০৪ জন নাবিককে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি শ্রীলঙ্কার কাছ থেকে সহায়তা চেয়েছিল।

এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন একটি সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। এ ঘটনায় ৮০ জনের বেশি নাবিক প্রাণ হারান।

শ্রীলঙ্কা নৌবাহিনী জানায়, দুর্ঘটনার পর তারা ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে এবং ৮৭টি মরদেহ উদ্ধার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো সাবমেরিনের টর্পেডো হামলায় একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটল।

এসআর

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ