হোম > বিশ্ব > এশিয়া

সু চির সঙ্গে দেখা হলো অরনোর, কেক কাটা হলো, উপলক্ষ কী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) প্রতিনিধিদের সাক্ষাৎ করার অনুমতি দিয়েছে মিয়ানমার সরকার। দেশটির প্রশাসনিক রাজধানী নাইপিদোতে নোবেলজয়ী সু চির সঙ্গে রেড ক্রসের প্রতিনিধিরা বৈঠক করেছেন বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার ।

রেড ক্রসের প্রকাশিত একটি ছবিতে গৃহবন্দি সু চিকে কেক কাটতেও দেখা গিয়েছে। ৮১তম জন্মদিন উপলক্ষেই ওই কেক কাটার অনুষ্ঠান বলে মনে করা হচ্ছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সু চির সাক্ষাতের বিষয়ে এটিই প্রথম প্রকাশ্যে আসা তথ্য।

মিয়ানমার সরকারের মুখপাত্র খাইন সোয়ে সংবাদসংস্থা জানিয়েছে, আরনো দ্য বেকের নেতৃত্বাধীন আইসিআরসি প্রতিনিধিদলের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন সু চি। বিগত কয়েক বছর ধরে জেলবন্দি সু চির সঙ্গে কাউকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে নানা সংশয় তৈরি হয়েছিল দেশে-বিদেশে।

প্রসঙ্গত, ২০২০ সালে সু চির রাজনৈতিক দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’ বিপুল ভোটে জয়ী হয়ে মায়ানমারে ক্ষমতা দখল করে। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারির গোড়ায় সে দেশের সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সু চি ও তার সহযোগী নেতাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা হয় একের পর এক মামলা।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনকারী এবং আইন বিশেষজ্ঞদের একাংশের মত ছিল, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সু চিকে অসাংবিধানিক ভাবে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে বৈধতা দিতেই এই পদক্ষেপ করেছিল দেশের সামরিক জান্তা সরকার।

আইসিআরসি থেকে ছবিতে প্রাপ্ত জন্মদিনের কেকে লেখা ছিল—‘শুভ জন্মদিন আন্টি সু’। তবে বার্তা সংস্থা এএফপি ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এআইভিত্তিক বিশ্লেষণেও ছবিগুলোতে সম্পাদনার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

প্রকাশিত ছবিগুলোর বিষয়ে মন্তব্য জানতে আইসিআরসির সঙ্গে যোগাযোগ করেছে এএফপি

এদিকে, সু চির দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ছবিগুলো যদি সত্যিই আসল হয়, তাহলে অন্তত আমরা নিশ্চিত হতে পারব যে তিনি জীবিত আছেন।’

তিনি আরও বলেন, ‘আন্টিকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। তাকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে।’

উল্লেখ্য, অং সান সু চিকে তার সমর্থকেরা স্নেহভরে ‘আন্টি সু’ নামে সম্বোধন করেন।

সূত্র: আনন্দবাজার

এমএমআর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৭ বছরে উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

বাড়িঘর হারিয়ে ত্রিশূলীর মানুষের চোখে অনিশ্চয়তা

কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

বিমানবাহী যুদ্ধজাহাজ পেল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

তেল মজুতের শক্তিতে জ্বালানির বাজারে প্রভাব বাড়াচ্ছে চীন

হামলা হলে পাকিস্তানকে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবানের

ইন্দোনেশিয়ার হাতে প্রথম বিমানবাহী রণতরি, খরচ ও সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিতর্ক

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চীনে জ্বালানির দাম বৃদ্ধি