হোম > বিশ্ব > এশিয়া

বিমান পরিষেবা স্থগিতের ব্যাপারে ভাবছে ফিলিপাইন

জেট ফুয়েল সংকট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং তার জেরে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের মতো ফিলিপাইনেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বিমানে ব্যবহারযোগ্য জ্বালানি জেট ফুয়েল” সংকট দেখা দেওয়ায় দেশজুড়ে বিমান পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে ভাবছে দেশটি।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জেআর।

তিনি বলেছেন, ‘যুদ্ধ শুরুর পর থেকে দিনকে দিন জ্বালানি দুর্লভ হয়ে উঠছে। আগে যেসব দেশের কাছ থেকে আমরা জেট ফুয়েল কিনতাম, তারা এখন আর বিক্রি করতে চাইছে না। ফলে বিমান সংস্থাগুলোকে দেশের আভ্যন্তরীণ মজুতের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু এ মজুত বেশিদিন থাকবে না। যদি যুদ্ধ শিগগিরই না থামে এবং বিক্রেতা দেশগুলো থেকে আসা সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে হয়তো অল্পদিনের মধ্যেই আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দূরপাল্লার ফ্লাইট পরিষেবা আমরা বাতিল করতে বাধ্য হবো।”

গণতান্ত্রিক দেশগুলোও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ

ভূমি দখলকে হালকাভাবে নেওয়া যাবে না: আনোয়ার ইব্রাহিম

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২

রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি গড়ছে আরাকান আর্মি

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন দেড় হাজার নাগরিক

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপে নেমে ৫ বছরের শিশুকে বাঁচাল ১১ বছরের ওমর

এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

মালয়েশিয়া থেকে প্রত্যাবাসিতদের নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ