হোম > বিশ্ব > এশিয়া

থাকসিন সমর্থিত দলের সঙ্গে জোট গঠনে সম্মত থাই প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত।

থাইল্যান্ডে এক শতকের সবচেয়ে সফল দল থাকসিনের ফিউ থাই পার্টি। তবে সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে এই দলটি সবচেয়ে খারাপ করেছে, যা কারাগারে থাকা ধনকুবের তৈরি এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়ী হয় দেশটির প্রধানমন্ত্রীর দল ভুমজাইথাই পার্টি। এবার তারা তৃতীয় স্থানে থাকা ফাউ থাই দলের সঙ্গে জোট করে সরকার গঠনের পরিকল্পনা করছে। শুক্রবার থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এ কথা জানিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৫০০ সদস্যের প্রতিনিধি পরিষদে ১৯৩টি আসনে জয়ী হয়েছে আনুতিনের নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি। এরপর সংস্কারবাদী পিপলস পার্টি পেয়েছে ১১৮টি আসন এবং তৃতীয় অবস্থানে থাকা জনপ্রিয় ফিউ থাই পেয়েছে ৭৪ আসন।

ফিউ থাই পার্টিকে সঙ্গে নিলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে অনুতিনের দল, যা রাজনৈতিক অস্থিরতার পর একটি স্থিতিশীল জোটের পথকে প্রশস্ত করবে। ফিউ থাই নেতাদের সঙ্গে আলোচনার পর আনুতিন সাংবাদিকদের বলেছেন, সরকার হিসেবে একসঙ্গে দেশ পরিচালনা করবেন, যাতে ভালো কিছু করতে পারেন।

ভুমজাইথাই পার্টি ফিউ থাই নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের সদস্য ছিলেন, যারা ২০২৩ সালের শেষ নির্বাচনের পর ক্ষমতায় আসে। কিন্তু গত বছরের জুনে তৎকালীন প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং সাবেক কম্বোডিয়ান নেতা হান সেনের মধ্যে ফাঁস হওয়া একটি ফোনকলের পর জোট থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় থাকসিনকন্যা পেতাংতার্নকে আদালতের আদেশে বরখাস্ত করা হয়। পরে তার স্থলাভিষিক্ত হন অনুতিন।

১০০ দিনেরও কম সময় ক্ষমতায় থাকার পর ৫৯ বছর বয়সি আনুতিন গত ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে দেন, যার ফলে একটি আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়।

চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ

চীনের মেগা বাঁধ প্রকল্প: পরিবেশগত ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

সাবেক প্রধানমন্ত্রী মাহাথীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন আনোয়ার ইব্রাহীম

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১

হরমুজ ইস্যুর মধ্যেই মালাক্কা প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা সিঙ্গাপুর-ইন্দোনেশিয়ার

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৫

মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ

মাস্কের স্পেসএক্স রকেটে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাচ্ছে কোরিয়া

মোদির সম্মাননা পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী