হোম > বিশ্ব > এশিয়া

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১২

আমার দেশ অনলাইন

নেপালের বাগমতী প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ওখালঢুঙ্গার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি রামেছাপ পৌরসভার এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানায়, বাসটি সড়ক থেকে প্রায় ১০০ মিটার নিচে তামাকোশি নদীতে পড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি খাদে পড়ে নদীতে তলিয়ে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ। বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চালকও রয়েছেন।

নিহত ১২ জনের মধ্যে ১০ জনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। আহতদের স্থানীয় জীবন হাসপাতাল ও মান্থালি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। নদীতে তলিয়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হয় এবং নিখোঁজদের সন্ধানে তামাকোশি নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: ডেক্কান হেরাল্ড।

এসআর

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট ভবন, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি

পাকিস্তানের ওপর নির্ভরতা কাটাতে চায় আফগানিস্তান, চীন সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া

আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক