হোম > বিশ্ব > এশিয়া

দ. কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

আমার দেশ অনলাইন

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে শনিবার চীন ও রাশিয়ার ১০টিরও বেশি সামরিক বিমান প্রবেশ করেছে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে যুদ্ধবিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর বার্তা সংস্থা এএফপির।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, চীনা ও রুশ বিমানগুলো পূর্ব সাগর ও দক্ষিণ সাগরের ওপর কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (কাডিজ) প্রবেশ করে এবং পরে সেখান থেকে বেরিয়ে যায়।

সামরিক বাহিনী জানায়, তবে চীনা ও রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।

আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমা নয়। এটি মূলত একটি নজরদারি এলাকা, এখানে নিরাপত্তার কারণে আসা বিমানগুলো শনাক্ত করা হয়।

সামরিক বিমানগুলো সাধারণত কোনো দেশের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করতে হয়। তবে এ ধরনের পূর্বঘোষণা আইনগতভাবে বাধ্যতামূলক নয়।

চীন ও রাশিয়া তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।

এসআর

ভিন্নমত হলেই মুনাফিক বলার সমালোচনা আনোয়ার ইব্রাহিমের

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর

ব্রাজিলের নির্বাচনে লুলার জয়ে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

হজের ইতিহাস তুলে ধরতে বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, এরপর যা হলো

বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের দাবিতে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

মালয়েশিয়ার নেতৃত্বে তরুণদের দেখতে চান আনোয়ার ইব্রাহিম

কেন বারবার ছড়ায় কিম জং উনের মৃত্যুর গুজব