মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, সিতি হাসমাহর মাতৃসুলভ ব্যক্তিত্ব, অকৃত্রিম ব্যক্তিত্ব ও জাতির প্রতি সেবা মালয়েশিয়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
চিকিৎসা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে সিতি হাসমাহ ছিলেন এক পথপ্রদর্শক রূপকার। মাহাথির মোহাম্মদের সাত দশকের দীর্ঘ দাম্পত্য ও রাজনৈতিক জীবনের সার্বনিক সঙ্গী হিসেবে তিনি মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন। ১৯৪০-এর দশকের শেষে সিঙ্গাপুরে চিকিৎসাবিদ্যা পড়ার সময় তাদের পরিচয় এবং দীর্ঘ ৭০ বছরের দাম্পত্যে তারা সাত সন্তানের জনক-জননি হন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুত্রাজায়ার পুসারা নেগারা বা জাতীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। ২৮ সেপ্টেম্বর সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন সিতি হাসমাহ।