হোম > বিশ্ব > এশিয়া

জ্বালানি ও খনিজ খাতে অস্ট্রেলিয়া-জাপান বড় চুক্তি

আমার দেশ অনলাইন

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ছবি: আল-জাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় বিশ্ববাণিজ্য বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে অস্ট্রেলিয়া ও জাপান।

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অ্যালবানিজ জানান, ভবিষ্যৎ অর্থনৈতিক ধাক্কা ও অনিশ্চয়তা থেকে নিজেদের অর্থনীতিকে রক্ষা করতেই দুই দেশ এই পদক্ষেপ নিচ্ছে।

অন্যদিকে, জাপানি প্রধানমন্ত্রী তাকাইচি সাংবাদিকদের বলেন, ‘হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ জরুরিভিত্তিতে একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখবে।’

জাপানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সবচেয়ে বড় সরবরাহকারী দেশ অস্ট্রেলিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়ার ব্যবহৃত ডিজেলের প্রায় ৭ শতাংশ আসে জাপান থেকে। তাকাইচি উল্লেখ করেন, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উভয় দেশ নিজেদের স্বনির্ভরতা ও সক্ষমতা বাড়াতে কাজ করবে।

উল্লেখ্য, বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান এই প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, এই প্রণালি দিয়ে আসা তেলের প্রায় ৮০ শতাংশই এশিয়ার দেশগুলোর জন্য বরাদ্দ।

সূত্র: আলজাজিরা

এএম

ফিলিপাইনে ৬.০ মাত্রার ভূমিকম্প

জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে বৈঠক

১১ দিন পর নিয়ন্ত্রণে এল জাপানের ভয়াবহ দাবানল

বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ থেকে মরুভূমিতে পরিণত আরাল সাগর

মিয়ানমারে বন্দিদের সাজা এক-ষষ্ঠাংশ হ্রাসের ঘোষণা, অং সান সু চির কী হবে?

সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সাজা বাড়ালো দ. কোরিয়ার আদালত

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৮৪

জীবাশ্ম জ্বালানি বন্ধে ৬০ দেশের প্রথম বৈশ্বিক সম্মেলন, আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন পুনর্ব্যক্ত করলেন উ. কোরিয়ার প্রেসিডেন্ট কিম

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান