হোম > বিশ্ব > এশিয়া

বেলুচিস্তান হামলার নেপথ্যে ভারত, দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, বেলুচিস্তানে সাম্প্রতিক সমন্বিত হামলার তদন্তে ‘সব সংযোগ ভারতের দিকেই ইঙ্গিত করছে। নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের

শনিবার বেলুচিস্তানের একাধিক স্থানে ধারাবাহিক হামলা চালানো হয়। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ৯২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে এবং ১৮ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ক্লিয়ারেন্স অপারেশন ও সংঘর্ষের সময় ‘মাটির ১৫ জন সাহসী সন্তান’ শহীদ হন।

বিএলএ সোশ্যাল মিডিয়ায় হামলাগুলোকে “অপারেশন হিরোফ” এর দ্বিতীয় পর্যায় বলে উল্লেখ করেছে। পাকিস্তান সরকার বিএলএসহ কয়েকটি বালুচ গোষ্ঠীকে “ফিতনা আল হিন্দুস্তান” হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে, তারা ভারতের প্রক্সি হিসেবে হাইব্রিড যুদ্ধের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। নিরাপত্তা সূত্রের দাবি, ভারতীয় সংবাদমাধ্যম ও ভারত-সংযুক্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হামলার সময় সমর্থনমূলক প্রচারণা চালিয়েছে।

নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের আসিফ বলেন, বিএলএ ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ এবং তারা ভারতের কাছ থেকে বিদেশী তহবিল পেতে দৃশ্যমানতা বাড়াতে চায়। তিনি অভিযোগ করেন, সংগঠনটি মানবাধিকার আন্দোলনের আড়ালে নিজেদের কার্যক্রম ঢাকার চেষ্টা করছে এবং “নিখোঁজ ব্যক্তি” ইস্যুতে মিথ্যা আখ্যান তৈরি করা হয়েছে।

আসিফ আরো দাবি করেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো নারী ও শিশুদেরও ব্যবহার করছে। তিনি বলেন, হামলাগুলোর সব লক্ষ্যবস্তু নিরপেক্ষ করা হয়েছে এবং নিহত সন্ত্রাসীর সংখ্যা আরো বাড়তে পারে।

বেলুচিস্তানের বিশাল ভূগোল সন্ত্রাসীদের সুবিধা দিলেও আগামী দিনে তা বন্ধ করা হবে বলে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী।

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

দ. কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, ফেসবুক পোস্টে যা বললেন আনোয়ার ইব্রাহিম

তেলের দাম কমায় ভাড়া কমাল এয়ার এশিয়া

তালেবান শাসনেও যেভাবে ব্যবসায় সফল হচ্ছেন আফগান নারীরা

শুভেন্দু সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়াল কৃষকেরা

পশ্চিমবঙ্গকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হচ্ছিল : মোদি

পুরুষদের গ্যালারি পরিষ্কারের পাশাপাশি ঘরে কাজ করার আহ্বান জাপানি নারীদের