হোম > বিশ্ব > এশিয়া

ইরান যুদ্ধ ইস্যুতে যে অবস্থান নিল শ্রীলঙ্কা

আমার দেশ অনলাইন

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা। পক্ষপাতিত্বের অভিযোগও নাকচ করেছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্হিও গরের সঙ্গে বৈঠকের পর পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে ওঠা সমালোচনার জবাব দেন।

তিনি বলেন, "কিছু পক্ষ বলছে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছি, তাই ইরানি জাহাজকে অনুমতি দিতে দেরি করেছি।"

তিনি আরও বলেন, "তারা বলছে আমরা পক্ষপাতদুষ্ট। কিন্তু বাস্তবে আমরা নিরপেক্ষ।"

দিসানায়েক জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই তাদের সামরিক বাহিনীর জাহাজ ভিড়ানোর অনুরোধ জানিয়েছিল।

তিনি বলেন, "একটি নিরপেক্ষ দেশ হিসেবে আমরা দু'পক্ষকেই 'না' বলেছি। এটিই আমাদের নিরপেক্ষতা।"

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল