হোম > বিশ্ব > চীন

আইনপ্রণেতাদের তালিকা থেকে ১৯ কর্মকর্তাকে বাদ দিল চীন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

চীন আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক রাজনৈতিক বৈঠকের আগে আইন প্রণেতাদের তালিকা থেকে ১৯ জন কর্মকর্তাকে অপসারণ করেছে। দেশটির শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) স্ট্যান্ডিং কমিটি এ ঘোষণা দেয়। অপসারিতদের মধ্যে নয়জন সামরিক কর্মকর্তা রয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তালিকায় পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি কিয়াওমিং, নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিনলংসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা আছেন। এছাড়া অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার সাবেক দলীয় প্রধান সান শাওচংসহ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তাও রয়েছেন।

অপসারণের নির্দিষ্ট কারণ জানানো না হলেও সম্প্রতি ‘শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের’ অভিযোগে শীর্ষ জেনারেল ঝাং ইউক্সিয়াকে সরানো হয়, যা সাধারণত দুর্নীতির ইঙ্গিত বহন করে। ২০১৩ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করেছেন এবং এটিকে কমিউনিস্ট পার্টির জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

৪ থেকে ১১ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ‘দুই অধিবেশন’-এর আগে এই পদক্ষেপ নেওয়া হলো। বৈঠকে সরকারের নীতিগত অগ্রাধিকার ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ